নিজস্ব প্রতিবেদক | ০১ অক্টোবর, ২০২০
সিলেট নগরী থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ক্বিনব্রিজের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ১৭ হাজার টাকা, রূপার চেইন ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর ওসমানী শিশু পার্কের সামনে সুজন আহমদ নামের এক ব্যক্তির মোবাইল সেট, রুপার চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) আকবর হোসাইন ভূঁইয়া একদল পুলিশ নিয়ে শহরের কিন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।
তারা হলেন- ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার ইব্রামিপুর গ্রামের কিরণ মিয়ার ছেলে সামছুল মাহমুদ রকি (২৫), নগরীর মেন্দিবাগ (নোয়াগাঁও)’র মিজান উদ্দিনের ছেলে আতিফ ইসলাম রিজবী (২১), ছাতকের মন্ডলপুরের ফয়জুল করিমের ছেলে হুমায়ুন আহমদ জনি (২২)।