Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ০২ অক্টোবর, ২০২০

সিলেটের দুটি ল্যাবে বৃহস্পতিবার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২ জনের ও ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ১২ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

শনাক্তদের মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।

এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে বেশীরভাগই সিলেট নগরীর বাসিন্দা। এছাড়া একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.