Sylhet Today 24 PRINT

ছাতকে শিল্পকলা একাডেমির সাধারন সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি: |  ০২ অক্টোবর, ২০২০

ছাতকে শিল্পকলা একাডেমীর নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্সে হলে উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

শিল্পকলা একাডেমীর গঠনতন্ত্রের বিভিন্ন দিক উল্লেখ করে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির  এখানের সাংস্কৃতিক অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে সংস্কৃতিমনা সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, নাট্যকর্মী ও সংগঠক তপন তরফদার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক ও কনকচাঁপা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিজয় রায়, সংগঠক বাবুল পাল, শিক্ষক তমাল পোদ্দার, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, সাংবাদিক মাহবুব আলম, সদরুল আমিন, বাউল আলতাব আলী, বাউল চন্দন মিয়া, উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী কন্ঠ শিল্পী অজিত কুমার দাস, সংগঠক ফকির আলম শাহ, ফকির কালা শাহ, মনির নূরী, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, কণ্ঠশিল্পী মুকুল দে, কণ্ঠশিল্পী মেঘলা সুমি, অতিন্দ্র দেবনাথ টুটুল, জাহিদ হাসান সুহেল, ভানু দাস, ইমা আক্তার, আলী ইনসান, হুসেন আহমদ, কন্ঠশিল্পী অর্পিতা পাল, মেহেরীন বাসার মিমি, রুমা দেব, স্বর্ণালী সরকার, যন্ত্রশিল্পী দেবাশীষ রায়, সংগঠক ভাস্কর দত্ত, সংগঠক সঞ্জয় কর, সুমন পুরকায়স্থ, মিলটন সরকার, মুকুল আচার্য্য, সুজয় কুমার দাস, সুরজিত পাল, সজল কান্তি ধর, আব্দুস ছাত্তার, সোহাগ মিয়া, আব্দুস সহিদ, দুলাল আহমদ, সুমন মিয়া, মুজাহিদ আলী প্রমুখ।

সভায় শিল্পকলা একাডেমির ছাতক উপজেলা শাখার নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কন্ঠভোটে ১০ জন সদস্য নির্বাচিত করা হয়। নির্বাচিত সদস্যরা হলেন, প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, তপন তরফদার, সৈয়দ হারুন-অর রশীদ, অজিত কুমার দাস, তমাল পোদ্দার, মুকুল দে, জাহিদ হাসান সুহেল, বাউল চন্দন মিয়া, বদরুল আমিন রুবেল ও হুসেন আহমদ। তবে শিল্পকলা একাডেমির ছাতক উপজেলা শাখার সাধারন সম্পাদক পদে কণ্ঠভোটে তপন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.