Sylhet Today 24 PRINT

ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (০২অক্টোবর) সকালে বজ্রপাতে মারা যান আছলম আলী (৫০)। তিনি নোয়ারাই ইউনিয়নের রাজারগাও-বটটিলা গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

সকালে পাশের মৌলা গ্রামের মাঠে নিজ মহিষের জন্য ঘাস আনতে যান আছলম আলী। এসময় বজ্রপাত শুরু হলে মাঠেই তিনি মারা যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.