নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারী, ২০১৫
সুনামগঞ্জের জামালগঞ্জে ৫ জুয়াড়ি ও দিরাই থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নূরপুর জামলাবাজ গ্রামের যোগেশের বাড়ির পাশ থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের ফোরকান আলীর ছেলে নজরুল ইসলাম(৩২), রামনগর শরীফপুর গ্রামের মৃত ফিরিজ আলী ছেলে নুরুজ্জামাল(২৮), রামনগর গ্রামের মো. মুনসুর আলী ছেলে সোহেল(৩০), রাঙামাটি গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ফয়জুল ইসলাম(৩০) ও সুজাতপুর গ্রামের মৃত আহমদ উল্লাহ ছেলে মোজাহিদ আলী(২৫)।
এদিকে, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলআশ্রম গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ ইমান আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ইমান আলী ধল আশ্রম গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।