Sylhet Today 24 PRINT

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তির কাছ থেকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়ন সংলগ্ন পিয়াইন নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির।

নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরিশাল জেলার বাকেরগঞ্জের জামাল মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা ও সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়া এবং ভোলা সদর থানার মো. মিরাজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.