Sylhet Today 24 PRINT

মাধবপুর থেকে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৫

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও’র একটি কবরস্থান থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও পাইপগান উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন ও এসআই সামস ই তাবরিজের নেতৃত্বে এ অভিযান চালিয়ে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল,৪৭টি পেট্রোল বোমা ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.