Sylhet Today 24 PRINT

সিলেটে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’ : ২ অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০২০

সিলেটের ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা।

রোববার (৪ অক্টোবর) ভোরে একজনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও অপরজনে সিলেটের শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, জসিম উদ্দিন (২২) জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে ও মো. এখলাছ মিয়া (২০) একই এলাকার তজম্মুল আলীর ছেলে।

বিজ্ঞাপন

এদিকে দুপুরের দিকে জালালাবাদ থানা পুলিশ তাদেরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.