Sylhet Today 24 PRINT

সিলেটে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’ : দুই আসামিকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০২০

সিলেটে ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (২২)ও মো. এখলাছ মিয়া (২০) কে সিলেট মহানগর হাকিম-৩য় আদালতে হাজির করে জালালাবাদ থানা পুলিশ।  আদালতের বিচারক শারমিন খানম লিনা তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে রোববার (৪ অক্টোবর) ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে এই দজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.