Sylhet Today 24 PRINT

তাহিরপুরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৪

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার উপজেলার বাদাঘাট ইউনিয়ন লাউরগড় সীমান্ত এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ছড়ারপার গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে মো. শহিদুর রহমান (৪৫), লাউরগড় গ্রামের মৃত সাবুদ আলীর ছেলে মো. খাঁন জামাল (২১), পুরান লাউরগড় গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে হারিছ মিয়া (৩৮) ও জেলার বিশম্ভরপুর উপজেলার শরিফগঞ্জ গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. লাইক মিয়া (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর ) সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট দিয়ে ৪ (চার) জন বাংলাদেশি নাগরিক যাদুকাটা নদীতে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে ফেরত আসার সময় লাউরগড় বিওপির টহল দল ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.