Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২০

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় আফ্রিকার বেলকম মেডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাকির হোসেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত কন্টন মিয়ার পুত্র।

জানা যায়, গত কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় অবস্থায় তাকে বেলকম মেডি ক্লিনিকে ভর্তি করা হয়। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি মারা যান।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জাকির হোসেনের ভাগ্নে ওয়াহিদ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.