Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২০

ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষক সমাজ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।

দিবসটি উপলক্ষে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের দাবিতে সমাবেশ আহ্বান করেন।

সভায় তাহিরপুর উপজেলার বাবেশিকফো এর সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষক বিমল চন্দ্র দে, মুজিবুর রহমান, আব্দুল কাইয়ুম, চিররঞ্জন তালুকদার, আমিরুল ইসলাম, আ. মান্নান, অসীম কুমার তালুকদার, আফজালুল হক শিপলু, মনসুর আহমদ, আলী হায়দার, জালাল উদ্দিন, সোহেল আহমদ সাজু ও শরাফত প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবসটি ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি উদযাপিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.