Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে যক্ষ্মা প্রতিরোধ প্রকল্পের পরিদর্শন সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা হিড বাংলাদেশের যক্ষ্মা প্রতিরোধ প্রকল্পের পরিদর্শন সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা ৩টায় কমলগঞ্জস্থ হিড বাংলাদেশ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামিল ইসলাম।

হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও হিড বাংলাদেশ ম্যানেজার (অপারেশন) উজ্জ্বল বৈদ্যের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলায়েন্স ফর কমবেটিং টিবি বাংলাদেশ, ইউএসএআইডি এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডা. আজহারুল ইসলাম খান, ইউএসএআইডির মিশন পরিচালক ডেরিক ব্রাউন, মৌলভীবাজার এর সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ, হিড বাংলাদেশ পরিচালক (অপারেশন) সুবীর খিয়াং বাবু, ইউএসএআইডির প্রকল্প সমন্বয়ক ডা. পাল দারু, ইউএসএআইডি কর্মকর্তা ডা. পুষ্পিতা সামিনা, ন্যাশনাল কলসালটেন্ট এনটিপি ডা. রুপালী শিশির বানু, ইউএসএআইডির পিএসএলইউ মোহাম্মদ কামরুজ্জামান, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, হিড বাংলাদেশ ম্যানেজার (অপারেশন) ডা. শারমিন সুলতানা।

সভায় হিড বাংলাদেশের মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। হিড বাংলাদেশের মাধ্যমে চা বাগান সমূহে যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন উপস্থিত প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

যক্ষ্মা প্রতিরোধ প্রকল্পের পরিদর্শন সভায় অন্যান্যদের মধ্যে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.