Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইয়াবাসহ আটক ১

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২০

‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ স্লোগান বাস্তবায়নে পুলিশ সুপারের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশ মাদক নির্মূলে মাঠে নেমেছে। কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের মুহিবুর রহমান মুহিব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মুহিব এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশ এর আগে ইয়াবা, গাঁজাসহ একাধিকবার তাকে আটক করেছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ থানা ওসির নির্দেশে এএসআই আয়াস মিয়া, এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে উপজেলার পতনউষার ইউনিয়নের রেললাইন সংলগ্ন উষা দেবী ব্রিজের উপর থেকে শ্রীসূর্য্য গ্রামের মুসা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিব (৩০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক মুহিবুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.