Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ অক্টোবর, ২০২০

সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর উপশহর এলাকার হোটেল রোজভিউ’র সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরাণ থানা পুলিশ।

রাসেলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, রাসেল বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় পরোয়ানাভূক্ত আসামি।

এদিকে, মাসরুর রাসেল গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

সোমবার (৫ অক্টোবর) রাত ১০টায় এক নিন্দা বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.