সিলেটটুডে ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৫
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য দারিদ্রতার অবসান ঘটিয়ে বাংলাদেশকে স্বয়ংম্পূর্ণ দেশে পরিণত করা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সেই লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাসহ সার্বিক বিষয়ে প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষকরাই হচ্ছেন সবচেয়ে মর্যাদানবান ব্যক্তি। শিক্ষকদের উন্নয়নের জন্য বর্তমান সরকার সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উৎসব সব মানুষেরা মিলেমিশে উদযাপন করি। ধর্ম যার যার উৎসব সবার।
তিনি শুক্রবার গোলাপগঞ্জ উপজেলায় ৯৫লক্ষ্য টাকা ব্যয়ে প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ঢাকা দক্ষিণ সার্বজনীয় পূজা মন্ডপ পরিদর্শন, প্রতিবন্ধী লিটল স্টার স্কুলের উদ্বোধন ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
পৃথক অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্মাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম খান ও ঢাকা দক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেন্দ্র সেন এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠাগুলোতে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির উদ্দিন সাদেক, গোলাগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা মোস্তাফা জব্বার, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলী, ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবুল বসর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সিহাব, রোটারীয়ান মঞ্জুর আহমদ, মহিলা নেত্রী নাজিরা বেগম শিলা, আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতা এনামূল হক রুহেল, সেলিম আহমদ, জহির উদ্দিন, তাহের আহমদ, রুমেল সিরাজ, জাপরান জামিল, মনসুর আহমদ প্রমুখ।