Sylhet Today 24 PRINT

দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২০

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি) এর আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুল ইকবাল রাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সাংবাদিক শাহিন আহমদ, সাংবাদিক সোহেল আহমদ, ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর সভাপতি নোহান আহমেদ রনি, সদস্য মাহিন মোন্তাছির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, সাইফুল ইসলাম, হাসান আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.