Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ২

বানিয়াচং প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২০

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভরাজ মিয়া (১৫) এবং একই গ্রামের মৃত নূর মোহাম্মদ মিয়ার পুত্র মোজাম্মিল মিয়া (৪৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গ্রামের পার্শ্ববর্তী একটি জলাশয়ে মাছ ধরতে যায় মোজাম্মিল ও শুভরাজ। এ সময় প্রচণ্ড বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে এ সময় বজ্রপাতে দুজনই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.