Sylhet Today 24 PRINT

তাহিরপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে উপজেলার পাবলিক লাইব্রেরিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.