Sylhet Today 24 PRINT

ছাতকে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে আলোচনা সভা

ছাতক প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (০৬অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল।

এতেবক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের ওএস জয়নাল আবেদীন, সিএ জয়দেব চন্দ্র দেবনাথ, উপজেলা চেয়ারম্যান'র সিএ জিতেন বর্মণ, উপজেলা নির্বাহী অফিসারের সহকারী জামাল উদ্দিন, অরুন অধিকারী, মুক্তিযোদ্ধা নুর মিয়া, মহিলা বিষয়ক অফিস সহকারী এনামুল হক, সাখাওয়াত হোসেন, আজাদ মিয়া, নিতাই দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.