Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার ১

৪ অক্টোবর রাতে আউশকান্দি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে ধর্ষণের ঘটনা ঘটে

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি সাইফুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ওই ইউনিয়নের আলমপুর গ্রামের সাদিক মিয়ার ছেলে। সাইফুল পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।

গত রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ সোমবার (৫ অক্টোবর) নবীগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

গৃহবধূ ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় বলেন, ‘এ ঘটনার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.