Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আব্দুন নূর মাস্টার স্মরণে নাগরিক শোকসভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুন নূর মাস্টার স্মরণে নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, আব্দুন নূর মাস্টার বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে। তিনি এলাকার শিক্ষার প্রসারে কাজ করেছেন আমৃত্যু। তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন তিনি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পতনঊষার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদ্য প্রয়াত এই গুণী ব্যক্তি আব্দুন নূর মাস্টার নাগরিক শোকসভা কমিটির আয়োজনে নাগরিক শোকসভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আব্দুন নূর মাস্টার নাগরিক শোকসভা কমিটির আহবায়ক পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড সিকন্দর আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ ফয়েজ আহমদ, প্রভাষক মো. আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, বিএনপি নেতা অলি আহমদ খান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, কবি শহীদ সাগ্নিক, ডা. রাকেস মোহান্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক সাবেক মেম্বার এনামুল হক, যুবলীগ নেতা শামসুর রহমান, আবুল বশর জিল্লুর, বদরুল ইসলাম রুবেল, কবি জয়নাল আবেদীন, কমরেড আফরোজ আলী, মাসুক আহমদ, ছাত্রলীগ নেতা এইচ আই ইমন, মরহুম আব্দুন নূর মাস্টারের ছোট ছেলে ডা. কামরুল ইসলাম শিপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.