বানিয়াচং প্রতিনিধি | ০৭ অক্টোবর, ২০২০
বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক আল আমিন (৩০) কে মাতাল অবস্থায় আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদে ভিত্তিতে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের নির্দেশে এএসআই ফিরোজ এর সঙ্গীয় ফোর্স বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের দত্তপাড়ার পল্লী বিদ্যুতের অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আব্দুর রাজ্জাক আল আমিন পূর্ব তোপখানা মহল্লার কবির রহমানের ছেলে। একই অভিযোগে দত্তপাড়া মহল্লার আলতাব হোসেনের ছেলে আফজাল হাসান মনি (২৪) কে ও আটক করে বানিয়াচং থানা পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাতাল অবস্থায় আটক আব্দুর রাজ্জাক আল আমিনের বিরুদ্ধে বানিয়াচং থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। এর আগে সে কিছুদিন পূর্বে আরেকটি মারামারি মামলায় জেল খেটে জামিনে বেরিয়ে এসেছে।
অন্যদিকে হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির বানিয়াচং উপজেলা শাখার কমিটি বিগত জুলাই মাসের ১৪ তারিখে সভাপতি হিসেবে জীবন আহমেদ লিটন ও নজরুল ইসলাম তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সেক্রেটারি। এই কমিটির ৫ নাম্বার সিরিয়ালের সহ-সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক আল আমিনের নাম রয়েছে। তার নামের পাশের রয়েছে সে ফটোসাংবাদিক। আল আমিন কোন পত্রিকার ফটো সাংবাদিক সেটা উল্লেখ করা হয়নি কমিটির তালিকায়।
এই বিষয়ে বানিয়াচং উপজেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটনের সাথে কথা হলে তিনি জানান, সে যে আটক হইছে সেটা আমার জানা নেই। সে আমাদের কমিটির কেউ না। তবে আগে ছিল, এখন সে নাই ।