Sylhet Today 24 PRINT

চোখে-মুখে কাপড় বেঁধে সুনামগঞ্জে ধর্ষণের প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২০

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে চোখে-মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে সুনামগঞ্জের সচেতন তরুণ-তরুণীরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের শাপলা চত্বর এলাকায় প্রতিবাদী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী জাহাঙ্গীর আলম, সাংবাদিক দেওয়ান গিয়াস, শহীদ নূর আহমেদ, নাট্যকর্মী মাহবুব, সাজ্জাদ পিয়াল, জিহান যুবায়ের, সোহানুর রহমান সোহান, মেহেদী হাসান, স্বজন, সাকিব, তুষার, কাব্ব, মহিম, জেলি, পুকল, ইমিন, নাঈম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা তরুণরা চাই একটি ধর্ষণ মুক্ত সমাজ। বর্তমানে সারাদেশে যে হারে ধর্ষণ বেড়ে চলেছে সেটা আমাদের ভবিষ্যতের জন্য খারাপ বার্তা নিয়ে আসবে। আমাদের সবার দাবি ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমরা চাই একটি আদর্শ রাষ্ট্র যে সমাজে কোন বোন বা মায়ের দিকে কেউ খারাপ চোখে থাকানো আগে তার শাস্তির কথা মনে পড়ে।

বক্তারা আরও বলেন, আমরা বর্তমানে এমন জায়গায় এসেছি যেখানে কিছু হলেও চোখ, মুখ, কান বন্ধ করে থাকতে হয় দর্শক হয়ে। কিন্তু এমনভাবে থাকলে হবে না আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.