দিরাই প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০১৫
দিরাইয়ে প্রতিমা বিসর্জনের সময় সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় দিরাই সদর সংলগ্ন করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত নগেন বর্মনের স্ত্রী রাণী বর্মন(৫০),তার ছেলে নুকুল বর্মন(৩৫), ও সচিন্দ্র বর্মনের ছেলে জীবন বর্মন(৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে দিরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন।
জানা যায়,শারদীয় দূর্গা পূজার সমাপনি দিবসে গতকাল বিকাল সাড়ে ৪ টার সময় চান্দপুর কালনী নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে অতিরিক্তি আনন্দ ফুর্তির সময় সুকমল বর্মনের ছেলে রামকৃষ্ণ বর্মন ও অমল বর্মনের ছেলে অনুপম বর্মনের মধ্যে মৃদুু সংঘর্ষ হয় । এর জের ধরে সন্ধ্যা ৭ টায় দুই পক্ষ দেশীয় অস্্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়।সংঘর্ষের ব্যপারে এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেন।
তবে করিমপুর ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার জানান,তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের ভুল বুঝাবুঝি থেকে সংঘর্ষ হয়েছে।