Sylhet Today 24 PRINT

বড়লেখায় মানুষের বিরোধে প্রাণ গেল হাঁসের

বড়লেখা প্রতিনিধি  |  ০৮ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে কীটনাশক মেশানো ধান খেয়ে ২ ব্যক্তির ১৬৫টি হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে।

বিরোধের জেরে কীটনাশন মেশানো ধান দিয়ে হাঁসগুলোকে মেরে ফেলা হয়েছে বলে দাবি হাঁসের মালিক শিক্ষীত দাসের। এ ঘটনায় তিনি প্রতিবেশী একজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক ব্যক্তির সাথে শিক্ষীত দাস ও অতুল দাসের পূর্ব বিরোধ ছিল। মঙ্গলবার বিকেল শিক্ষিত দাস ও অতুল দাসের হাঁস ওই ব্যক্তির ধান ক্ষেতে যায়। এসময় পূর্ব বিরোধের জেরে হাঁসের সামনে কীটনাশক মেশানো ধান ছিটিয়ে দেন জমির মালিক। এই ধান খেয়ে দুজনের ১৬৫টি হাঁস মারা যায়।

এ ব্যাপারে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বুধবার (৭ অক্টোবর) বিকেলে বলেন, ‘হাঁস মারা যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.