Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ভারতীয় মদ সহ আটক ২

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৫

গোয়াইনঘাটে ভারতীয় ১০ বোতল মদসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তিদ্বয় উপজেলার লাফনাউট গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র আব্দুল মন্নান ও আমস্বপ্নপুর গ্রামের স্বর্গীয় নরেন্দ্র বিশ্বাসের পুত্র নগেন বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস আই হাবীবুর রহমান ও এ এস আই ওযায়ের ফারুক তামাবিল শুল্ক বন্দর এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মদসহ দুই ব্যাক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.