Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২০

সিলেটের কানাইঘাটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিয়াজ উদ্দিন নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা আনুমানিক ১২টার সময় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা।

তিনি জানান, সকালে লোক মুখে চাউর হয়, কানাইঘাটের সনাতন পুঞ্জির মসজিদের ইমাম কর্তৃক একই এলাকার ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিতে আসি।

এদিকে ঘটনার ভিকটিম এখনো এ সম্পর্কে থানায় কোনো অভিযোগ করেননি জানিয়ে তিনি বলেন, আমরা ভিকটিমের বাড়ি যাচ্ছি। ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলে যদি ধর্ষণের সত্যতা পাই, আমরা তাৎক্ষনিক আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.