Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২০

নিহত কামরুল

সিলেটের বিয়ানীবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপের আঘাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কামরুল (২৪)। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার চান্দ আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে ছোট ভাই তানভীর (১৭) ও বড়ভাই কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীরের দায়ের কোপে কামরুল ঘটনাস্থলে মারা যায়। এর ফাঁকে তানভীর পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, ঘাতক তানভীর এখন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.