Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত কবি তুষার কর হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি তুষার কর করোনায় আক্রান্ত হয়ে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৭ অক্টোবর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রামের দিঘীরপাড় এলাকার বাসিন্দা তুষার কর বিংশ শতকের ছয়ের দশকের মধ্যভাগ থেকে শুরু করেন লেখালেখি জীবন। এখনো লিখে চলেছেন শিশু-কিশোরদের ছড়া ও কিশোর কবিতা। ‘মাঠ হারিয়ে যায়’সহ এ যাবৎ তাঁর বইয়ের সংখ্যা চারটি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ১৯৫০ সালের ৫ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা রবীন্দ্রনাথ কর, মা শান্তিলতা কর। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন দুর্জয় বাংলা নামে একটি পত্রিকা সম্পাদনা করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.