Sylhet Today 24 PRINT

জুড়ীতে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

জুড়ী প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২০

ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জুড়ীতে মানববন্ধন করেছে কেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার নিউ মার্কেটে এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন
জুড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক মারুফ খান শাহীন, সাকিল আহমেদ, মেহেদী হাসান মানিক, তারেক আহমেদ, ঝলক দাস, আইজুল ইসলাম, রাহাত, প্রদিপ দাস, মাসুম আহমেদ, ইসলাম উদ্দিন, পাপন প্রমুখ।

জুড়ী উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের  অংশগ্রহণে এ মানববন্ধন পরে মিছিল সহকারে বাজার প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.