Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মাল্টা ও কমলা চাষের প্রশিক্ষণ

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় জৈন্তাপুর উপজেলার ৩০ জন চাষীকে মাল্টা, কমলা, জারা লেবু, বাতাবী লেবু ও এলাচি লেবুর চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে প্রধান ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো. ফারুক হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমন আহমদ, শাহাব উদ্দিন।

প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি কর্মকর্তা ৩০ জন চাষীদের মধ্যে বারী-১ মাল্টা ৬১০টি, বারী-১ কমলা ২২৮টি, জারা লেবু ১০৫টি, বারী-৩ বাতাবি লেবু ৫০টি, এলাচী লেবু ২৭টি চারা এবং পুরাতন ৪ জন চাষীর মধ্যে সার ও কীটনাশক বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.