বড়লেখা প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় ১ হাজার ৮৭৯ জন চা শ্রমিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক অনুষ্ঠানে চা শ্রমিকদের হাতে চেক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলার ১৬টি চা বাগানের চা শ্রমিকদের এই আর্থিক সহায়তা দেওয়া হয়। জনপ্রতি ৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।