Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে তরুণী ধর্ষিত : আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ বছরের এক তরুণী। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত  মানিক মিয়া উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ষোড়শী পার্শ্ববর্তী দ্বীনেরটুক গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। বুধবার রাতে পুকুরে হাত মুখ ধুতে গেলে ধর্ষণের শিকার হয় সে। পরে মেয়েটি তার বোনকে বিষয়টি অবগত করে।

এরপর মেয়েটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.