Sylhet Today 24 PRINT

সিলেটে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ : দায় স্বীকার করে এক আসামির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ অক্টোবর, ২০২০

সিলেটের ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এখলাছ মিয়া (২০) ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর হাকিম-২ সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এখলাস।

এই মামলার বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সিলেটের শহরতলীর জালালাকাদ থানার রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর গত ৪ অক্টোবর ভোরে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে জসিম উদ্দিন (২২) কে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মো. এখলাছ মিয়া (২০) কে সিলেটের শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরপর ৬ অক্টোবর তাদের দুদিন করে রিমান্ডে মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা।

রিমান্ড শেষে শনিবার এখলাসকে আদালতে হাজির করা হলে তিনি দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে অপর আসামি জসিম উদ্দিন এখনও জবানবন্দি দেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.