সিলেটটুডে ডেস্ক | ০৯ অক্টোবর, ২০২০
দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সকল ধরণের সহিংসতার প্রতিবাদে ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী ও আলোক প্রজ্জলন করেছে ‘শহীদ নূর হোসেন ব্লক ছাত্রলীগ।’ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা দেশব্যাপী চলমান ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানান ও এসব অপরাধের সাথে জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড অন্তর্ভুক্তিকরণ, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও দ্রুত বিচারপ্রাপ্তির জন্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।
এছাড়াও কুচক্রীমহল দ্বারা সরকার বিরোধী অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামসুল ইসলাম মিলন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জুমাদিন আহমদ, যুবলীগ নেতা সালেহ আহমদ লীমন, যুবলীগ নেতা সুয়েব আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগ নেতা দোলাল রাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সহ-সভাপতি এড: আজিজ আহমেদ সুমন, সাবেক সহ-সভাপতি ভানু লাল দাস, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, যুগ্মসাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ আজাদ, সাবেক প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ, মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ সাবের, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুল ইসলাম, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলি বাহার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ,
জেলা যুবলীগ নেতা ফুজায়েল আহমদ জনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এমদাদুল হক জাহেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জুবায়ের আহমদ, সাবেক সদস্য শফায়েত খান, সাবেক সদস্য কিশোয়ার জাহান সৌরভ, সাবেক সদস্য মামুন সহ প্রমুখ।