গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০২০
গোলাপগঞ্জে মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ফ্রি ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা করোনা সংকটে মধ্যে দেশের মানুষের কথা ভুলে যাননি। তারাও বিপদে রয়েছেন তারপরও দেশের মানুষের পাশে রয়েছেন। এমন একটি মহতি উদ্যোগের জন্য তিনি প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনকে ধন্যবাদ জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আহাদের সভাপতিত্বে ও ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার মীরগঞ্জের মার্কেটিং অফিসার মো: দেলওয়ার হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, সমাজসেবী রুমেল সিরাজ।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আবদুল কাদির ও স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন।
বক্তব্য রাখেন সমাজবী আবু সুফিয়ান উজ্জ্বল, ইউপি সদস্য হেলাল আহমদ, মীরগঞ্জ দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম লুলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী লুৎফুর রহমান, ব্যবসায়ী সাবের আহমদ, ফখরুল ইসলাম, কালামিয়া, জাকারিয়া মাহমুদ, আব্দুল মজিদ আলম, আলী আহমদ প্রমুখ।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় সাত শতাধিক জনকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।