Sylhet Today 24 PRINT

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি  |  ০৯ অক্টোবর, ২০২০

দেশব্যাপী ধর্ষণ-নারী নিপীড়নের ঘটনায় জড়িত আসামি ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন হয়েছে।

সামাজিক সংগঠন রিজিওনাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের আয়োজন এই মানববন্ধন হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দ্বীন ইসলাম। বক্তব্য দেন মুক্তিযুদ্ধা রৌজ আলী, সাবেক ইউপি সদস্য শাফিল মিয়া, মো. তারা মিয়া, মো. হাছন আলী, সংগঠনের উপদেষ্টা সজীব আহমেদ সজল, ট্যাকেরঘাট জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম, উপদেষ্টা আব্দুস ছোবহান, শরিফুল ইসলাম রনি, সহ সভাপতি আল মনসুর, জুয়েল মিয়া, সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিরাজুল ইসলাম।

এসময় সংগঠনের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.