Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ভারতীয় নাগরিকের ভাসমান মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় এক নাগরিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার জাফলং এলাকার পিয়াইন নদী থেকে অজ্ঞাত এই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, উদ্ধারকৃত মরদেহটি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে, এদিকে মরদেহটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান জুনেল ও উপ পরিদর্শক (এসআই) দেবজিৎ দাশসহ পুলিশের একটি দল ও দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা  নদী থেকে মরদেহটিকে উদ্ধার করেন।

এদিকে উদ্ধারকারীদের ধরনা, ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়তো মরদেহটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.