Sylhet Today 24 PRINT

মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে ভোট গ্রহণ সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে মাধবপুর দরগাহ বাড়ি পৌর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এই ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- সাবেক কাউন্সিলর গোলাপ খান (উট পাখি), মো. আন্নর আলী (বোতল), পাঠান মো. আফজাল (পাঞ্জাবি)। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮। এর মধ্যে নারী ১ হাজার ১৫ জন, পুরুষ ১ হাজার ৪৩ জন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহাম্মেদ জানিয়েছেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.