Sylhet Today 24 PRINT

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে তাহিরপুরে সুজনের মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এই স্লোগানকে সামনে রেখে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পূর্ব বাজারে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সহ-সভাপতি বাহা উদ্দিন, মজিবুর রহমান, সুজন এর জেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক হোসাইন শরীফ বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক নুরুল হুদা, শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক পাখিরুল মিয়া, অর্থ সম্পাদক দীন ইসলাম, সহ-প্রচার সম্পাদক সোহানুর রহমান সোহাগ, মানবাধিকার সম্পাদক তোজাম্মিল হক নাসরুম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, সদস্য আফজাল হোসেন, নুর মোহাম্মদ, শফিকুল ইসলাম, সাব্বির আহমেদ, ব্যবসায়ী সামায়ুন কবিরসহ এলাকার সর্বস্তরের জনগণ।

বক্তারা তাদের বক্তব্যে ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা ধর্ষণের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ধর্ষণ ও নারী নিপীড়নের সাথে সংশ্লিষ্ট মামলা ও আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে আরও তৎপর হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.