Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফির বাসভবনে জেলা বিএনপির সহ-সভাপতি ও  উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, সদস্য শফিকুর রহমান চৌধুরী, আলম পারভেজ চৌধুরী সোহেল, এড.আব্দুল আহাদ, পুষ্প কুমার কানু, জয়নাল আবেদীন, সিপার আহমদ তরফদার প্রমূখ।

সভায় গত ২৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অলী আহমদ খান পদত্যাগ করায় সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন বাবুকে সদস্য সচিব করে নতুন আরো ৮ জন সদস্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়।  নতুন অন্তর্ভূক্ত সদস্যরা হলেন আব্দুল মালিক জব্বার, মুজিবুর রহমান মুকুল, সিদ্দেকুর রহমান চৌধুরী, মো.সালমান আলী, জেহাদ আহমদ চৌধুরী, এনামুল হক শামীম, ইয়াকুব আলী সিরাজী, মাসুদ আলী চৌধুরী দুলাল।

সভায় উপজেলার সকল ইউনিয়নে সম্মেলনের তারিখ ও সময় নির্ধারন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.