Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা

দিরাই প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা জাতীয় পার্টি।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় থানা রোডস্থ জনতা রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আসন্ন দিরাই পৌরসভা নির্বাচন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করে উপজেলা জাতীয় পার্টি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. শেখ জাহির আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সরদার, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুলদুল চৌধুরী, দিরাই পৌর জাতীয় পার্টির সভাপতি মাসুক আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল হাসিম, শ্রীধর মল্লিক, আবুল বাশার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. শেখ জাহির আলী আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে অনন্ত মল্লিকের নাম ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি দিরাই শাল্লায় অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল ছিল। এই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মরহুম গোলাম জিলানী চৌধুরী ও নাছির উদ্দীন চৌধুরী। আমরা বিশ্বাস করি দিরাই শাল্লায় পল্লী বন্ধু এরশাদের দল জাতীয় পার্টি আগের পুরনো রুপে ফিরবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.