Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১নং ওয়ার্ডের কাউন্সিলার আবজাল মিয়া

মাধবপুর প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

মাধবপুর পৌরসভা ১নং ওয়ার্ডের উপনির্বাচনে মো. আবজাল মিয়া পাঞ্জাবী প্রতীকে ৬৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আন্নর আলী পানির বোতল প্রতীক নিয়ে ৩৮৫ ভোট পেয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কাউন্সিলার মো. রফু মিয়ার মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে আজ শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ২০৫৮ জন ভোটারের মধ্যে ১৪৩৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৩ ভোট বাতিল হয়।

উল্লেখ্য, নির্বাচিত আবজাল মিয়া প্রয়াত কাউন্সিলার মো. রফু মিয়ার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.