Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী নাজমি উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম উদ্দিন উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। শুক্রবার মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোঃ ইসমাইল পিপিএম-বার, অফিসার ইনচার্জ আখতার হোসেন এর নেতৃত্বে শুক্রবার এক অভিযান পরিচালনা করেন। অভিযানে মোগলাবাজার থানা এলাকা থেকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, নবীগঞ্জ, শাহপরাণ (রহঃ) ও দক্ষিণ সুরমা থানায় বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.