Sylhet Today 24 PRINT

ছাতকে জাল ভোট দিতে গিয়ে চার যুবক কারাগারে

ছাতক প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে জাল ভোট দেওয়ার অপরাধে চার যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০অক্টোবর) দুপুরে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫দিন করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল।

সাজাপ্রাপ্তরা হলেন, রামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০), নুরুল্লাহ পুর গ্রামের আব্দুল গনির ছেলে মাহবুব মিয়া (২২), উজিরপুর গ্রামের হুশিয়ার আলীর ছেলে নুর আহমদ (১৮) ও কুতুব উদ্দিনের ছেলে মারুফ আহমদ (১৯)।

এদিকে এ ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য পদের উপ-নির্বাচনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে জুয়েল মিয়া (ফ্যান) প্রতিক নিয়ে ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের (ফুটবল) প্রতিক নিয়ে পেয়েছেন ৩২০ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.