Sylhet Today 24 PRINT

শিক্ষিত তরুণরা উদ্যোক্তা হলে বেকারত্ব কমবে : পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি  |  ১১ অক্টোবর, ২০২০

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আমাদের তরুণরা অনেক মেধাবী। কিন্তু তাদের মধ্যে বিদেশমুখিতা প্রবল। এটা কমাতে হবে। পাস করে চাকরির পিছনে সময় নষ্ট না করে উদ্যোক্তা হলে দেশের বেকারত্ব কমার পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উদ্যোক্তাদের সবধরণের সহযোগিতা করবে সরকার।’

পরিবেশমন্ত্রী শনিবার (১০ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া এলাকায় মেসার্স আলহাজ্ব জমির উদ্দিন অটোগ্যাস ফিলিং ষ্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী মাহফুজুর রহমান, বড়লেখা উপজেলা যুবলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমদ আদনান, প্রবাসী যুবলীগ নেতা সাব্বির আহমদ, ইউপি সদস্য জয়নাল আবেদীন শুনু প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.