Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে তরুণীকে অপহরণ ও বৃদ্ধকে মারধর : ৭ দিনের রিমান্ডে শামীম

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০২০

আসামি শামীম মিয়া‌

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী অপহরণ, নির্যাতন ও বৃদ্ধ‌কে মারধরের ঘটনায় প্রধান আসামি শামীম মিয়া‌র সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুভদীপ পাল এই রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া এই  মামলার অন্য পাঁচ আসামি লিটন মিয়া, আক্কাই হোসেন, ইলাক উদ্দিন, কাজল মিয়া, শাহ আলম খা‌নেরও এক দি‌নের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রেবার দুপুরে মামলার আসামি শামীম মিয়া, লিটন মিয়া, আক্কাই হোসেন, ইলাক উদ্দিন, কাজল মিয়া, শাহ আলম খানকে  আদালতে হাজির ক‌রে পুলিশ।

এ সময় পু‌লি‌শের পক্ষ থে‌কে জিজ্ঞাসাবাদের জন্য সব আসামিকে সাত দি‌নের রিমান্ড আবেদন করা হয়। প‌রে শুনানি শেষে আদালত প্রধান আসামির সাত দিন ও অন্য পাঁচজনের এক দি‌নের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস আই) ফিরোজ মিয়া রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করছেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের কলোনির বাসিন্দা বৃদ্ধ আনোয়ার মিয়া গত সোমবার (৫ অক্টোবর) রাতে স্বামী পরিত্যক্তা নি‌খোঁজ মেয়ের খোঁজ জান‌তে চান পার্শ্ববর্তী গুতগাঁও গ্রামের শামীম আহমদের কাছে। এতে ক্ষিপ্ত হ‌য়ে শামীম ও তার লোকজন বৃদ্ধ‌কে রড দিয়ে পিটিয়ে আহত করে।

ঘটনার ভি‌ডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হ‌লে মে‌য়ে‌টি‌কে পর দিন (৬ অক্টোবর) সকালে হ‌বিগ‌ঞ্জের নবীগঞ্জ থে‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ।

ঐদিন বিকেলে (৬ অক্টোবর) অপহরণ, নির্যাত‌ন, বৃদ্ধ বাবা‌কে মারধ‌রের অভিযোগ এনে থানায় মামলা ক‌রেন ওই তরুণী। মামলায় প্রধান আসামি করা হয়  শামীম মিয়া‌কে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা থে‌কে শামীম‌কে গ্রেফতার ক‌রে ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.