Sylhet Today 24 PRINT

এসএমপির মাসিক কল্যাণ সভা

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২০

এসএমপি’র পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় এ সভার আয়োজন করা হয়।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার প্রতিটি পুলিশ সদস্যকে করোনাকালীন সময়ে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।
আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করে। তাছাড়া জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়ার জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কশিনার, অফিসার ইনচার্জসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.