Sylhet Today 24 PRINT

২০নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২০

সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের শতাধিক ব্যক্তির হাতে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা তুলে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বরাদ্দকৃত এই ভাতা ১৩৫ জনের মাঝে বিতরণ করেন তিনি।

ভাতা প্রাপ্তদের মধ্যে ১২৬ জন বয়স্ক ও ৯ জন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন।

ভাতা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা আকতার হোসেন, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আলী হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবউস সালাম রিজভি, সহ-সভাপতি এনায়েতুল বারী মোর্শেদ, ওয়ার্ড সচিব এস আর শাওন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.